Poll without page-refresh
Article on other languages:
হিন্দি ভাষা (हिन्दी বা हिंदी) ভারতের সরকারী ভাষা। এই কেন্দ্রীয় ইন্দো-আর্য ভাষাটি মূলত উত্তর , মধ্য ও পশ্চিম ভারতের প্রায় ২০ কোটির বেশি মানুষের মাতৃভাষা। এছাড়া ভারতের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দিভাষী রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ১০ লক্ষ, মরিশাসে ৭ লক্ষ, বাংলাদেশে সাড়ে ৩ লক্ষ, ইয়েমেনে আড়াই লক্ষ ও উগান্ডায় প্রায় দেড় লক্ষ মানুষ হিন্দিতে কথা বলেন। এছাড়া আরও লক্ষ লক্ষ মানুষের দ্বিতীয় ভাষা হিন্দি। দেবনাগরী লিপিতে লেখা সাহিত্যক বা লেখ্য হিন্দি ভাষায় সংস্কৃতের বড় প্রভাব রয়েছে। দিল্লীর উত্তর ও পূর্বে প্রচলিত খাড়ি বোলি উপভাষা লেখ্য হিন্দির ভিত্তি। এছাড়া হিন্দির একটি উপভাষা ব্রজ ভাষায় ১৫শ শতক থেকে ১৭শ শতক পর্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্য রচিত হয়। হিন্দির অন্যান্য গুরুত্বপূর্ণ উপভাষার মধ্যে আওয়াধি , বাঘেলি , ছত্তিশগড়ি , বুন্দেলি ও কানাউজি অন্যতম।
হিন্দি ভাষার বিভক্তি ব্যবস্থা সংস্কৃতের তুলনায় সরল। বিভক্তির তুলনায় অনুসর্গই বেশি ব্যবহৃত হয়। হিন্দিতে দুইটি ব্যাকরণিক লিঙ্গ রয়েছে (গুজরাটি ও মারাঠিতে লিঙ্গের সংখ্যা তিন)। ক্রিয়াগুলোতেও বিভক্তির জটিলতা কম।
আরও দেখুন
বহিঃসংযোগ